ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ২০২৬–২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক স্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শাখা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে স্থাপিত এ হেল্প ডেস্কের মাধ্যমে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
পরীক্ষার্থীরা যাতে নির্ধারিত কেন্দ্র, কক্ষ ও অন্যান্য প্রয়োজনীয় বিষয় সহজে জানতে পারেন এবং ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সহযোগিতা পান—এ লক্ষ্যেই হেল্প ডেস্কটি পরিচালনা করা হচ্ছে বলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছে।
ভর্তি পরীক্ষার দিন শিক্ষার্থীদের সহযোগিতায় এমন উদ্যোগকে কেন্দ্র করে প্রতিষ্ঠান প্রাঙ্গণে সংশ্লিষ্টদের কার্যক্রম লক্ষ্য করা যায়।
নিউজ প্রতিনিধি
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
