বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ‘লিডারশিপ ট্রেনিং ক্যাম্প’ সম্পন্ন হয়েছে।
ক্যাম্পে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আবু নাসের তোহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া অঞ্চলের টিম সদস্য নজরুল ইসলাম।
এ ছাড়া ক্যাম্পে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অফিস সম্পাদক নূর মোহাম্মদ আবু তাহের এবং সিরাজগঞ্জ জেলা শাখার আমির মাওলানা শাহিনুর আলম।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ ক্যাম্পে সংগঠনের দায়িত্বশীলদের নেতৃত্বের দক্ষতা, সাংগঠনিক কার্যক্রম ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
আয়োজকরা জানান, দায়িত্বশীলদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি ও নেতৃত্বের গুণাবলি বিকাশের লক্ষ্যেই এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
নিউজ আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed