ঢাকা প্রতিনিধি: রাজধানীর মিরপুর-১ নম্বরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। পরিদর্শন শেষে তিনি স্বাস্থ্যকেন্দ্রটি পুনঃপ্রতিষ্ঠা ও চিকিৎসাসেবা পুনরায় চালুর লক্ষ্যে এ অনুদানের ঘোষণা দেন।
ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা দিয়ে শুরু, এটা শেষ নয়।”
তিনি আরও বলেন, এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজন হলে ভবিষ্যতে আরও সহযোগিতা করা হবে। স্বাস্থ্যকেন্দ্রটি পুনরায় চালু করার উদ্যোগ নেওয়ার পাশাপাশি হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।
স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির দাবি করেন, রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় ছাড়া এ ধরনের ঘটনা ঘটানোর সাহস কেউ পেত না। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত তদন্ত ও প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের কোথাও যাতে কোনো দুর্বৃত্ত অপকর্ম করতে না পারে, সে বিষয়ে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
এর আগে ২৫ সেপ্টেম্বর রাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হয়েছে এবং বিভিন্ন সময়ে কয়েকজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, মহানগরীর কর্মপরিষদ সদস্য নাসির উদ্দীন, শাহ আলম তুহিন, ডা. মঈনুদ্দিন, জি এম হাফিজুর রহমান ও মনিরুল ইসলাম মৃধাসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
নিউজ ঢাকা প্রতিনিধি
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
অর্থনীতি
আন্তর্জাতিক
গণমাধ্যম
চট্টগ্রাম
চাকুরী
জাতীয়
ঢাকা
তথ্যপ্রযুক্তি
প্রবাসের খবর
ফেসবুক নিউজ
বিনোদন
রাজনীতি
সর্বশেষ
সারাদেশ
সিলেট
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
