পাবনার সাঁথিয়া উপজেলায় চারটি শিক্ষা প্রতিষ্ঠানের মেরামত ও সংস্কার কাজের জন্য মোট ৮০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানের জন্য ২০ লাখ টাকা করে বরাদ্দ রাখা হয়েছে।
বরাদ্দ পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো—উপজেলা পরিষদ উচ্চ বিদ্যালয়, নাগডেমরা উচ্চ বিদ্যালয়, ছেন্দহ উচ্চ বিদ্যালয় এবং ছবের আলী মজির উদ্দিন উচ্চ বিদ্যালয়।
সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় মেরামত ও সংস্কারকাজে এ অর্থ ব্যয় করা হবে। বরাদ্দের ফলে প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুবিধা বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
স্থানীয়দের মতে, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে এ ধরনের বরাদ্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে বরাদ্দকৃত অর্থ নির্ধারিত খাতে সঠিকভাবে ব্যয় এবং কাজের মান নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বপূর্ণ।
নিউজ আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed