আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পাবনা প্রেসক্লাবে দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) পাবনা প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
অনুষ্ঠানে চ্যানেল আইয়ের দীর্ঘ পথচলা, গণমাধ্যমে এর ভূমিকা এবং দেশের মানুষের কাছে সংবাদ, তথ্য ও বিনোদন পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা চ্যানেল আইয়ের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
আলোচনা সভা শেষে অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
উল্লেখ্য, ১৯৯৯ সালের ১ অক্টোবর চ্যানেল আইয়ের যাত্রা শুরু হয়। ২৭ বছর পূর্ণ করে ২০২৬ সালের ১ অক্টোবর প্রতিষ্ঠানটি ২৮ বছরে পদার্পণ করেছে।
নিউজ—আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed