পাবনার আতাইকুলা মাধপুর আমেনা খাতুন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের সঙ্গে কলেজ ছাত্রদল ও সাঁথিয়া উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় কলেজের শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এ সময় কলেজ ছাত্রদল ও সাঁথিয়া উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় কলেজের সার্বিক পরিবেশ ও শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
নিউজ—সাঁথিয়া প্রতিনিধি
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
