দৈনিক স্পষ্টবাদীর প্রকাশক ও সম্পাদক, পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, শিল্পপতি ও সমাজসেবক মো. ইমরুল হাসান রন্টির দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় পাবনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বাদ আছর পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর শায়েস্তা খাঁ রোড জামে মসজিদে সিএনএফ টিভির উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জানা গেছে, অসুস্থ হয়ে মো. ইমরুল হাসান রন্টি রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ১ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন এবং শঙ্কামুক্ত রয়েছেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
দোয়া মাহফিলে তাঁর দ্রুত আরোগ্য, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আমিরুল ইসলাম মোনাজাত পরিচালনা করেন।
এ সময় ইমরুল হাসান রন্টির দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করে বক্তব্য দেন সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ আল চিশতি নিজামী ফকির।
দোয়া মাহফিলে দৈনিক প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক এনএ চৌধুরী জুয়েল, মসজিদের নিয়মিত মুসল্লি ও শিশুরা উপস্থিত ছিলেন।
এর আগে ইমরুল হাসান রন্টির রোগমুক্তি কামনায় পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও চেম্বারের মিডিয়া উপকমিটি, র্যাবকো ফুড অ্যান্ড বেভারেজ, দৈনিক পাবনার চেতনা এবং বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নিউজ আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
