পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিশু অধিকার দিবস উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৬ অক্টোবর ২০২৬, মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পিপীলিকা সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় শিশুদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য এবং শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিশুদের প্রতি সহিংসতা, নির্যাতন ও বৈষম্য প্রতিরোধে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্বের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
আয়োজকরা বলেন, শিশুদের অধিকার নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, অভিভাবক ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিশুদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে পিপীলিকার সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিউজ আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed