পাবনার আটঘরিয়া উপজেলার ১৩নং ভরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে তালগাছ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৃক্ষরোপণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও আটঘরিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. তারেক হোসেন, চাঁদভা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সাত্তার ফিরোজ, মহিলা ইউপি সদস্য, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা।
কর্মসূচিতে তালগাছ রোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। তালগাছ পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখার পাশাপাশি বজ্রপাতের ঝুঁকি কমানোর উদ্যোগেও গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়।
পরিবেশবান্ধব এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখতে এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা গুরুত্বপূর্ণ।
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
