ঢাকা জেলা পুলিশের অধীনে কর্মরত উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) থেকে পরিদর্শক (ইন্সপেক্টর-নিরস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র্যাংক ব্যাচ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ অক্টোবর ২০২৬) ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীন পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের নতুন পদমর্যাদার র্যাংক ব্যাচ পরিয়ে দেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
পুলিশের পেশাগত দক্ষতা, নিষ্ঠা, মেধা ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ এ পদোন্নতি দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
অনুষ্ঠানে পুলিশ সুপার শামীমা পারভীন পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা দেন। তিনি আশা প্রকাশ করেন, নতুন পদমর্যাদায় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা এবং বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুবাস চন্দ্র সাহা।
নিউজ: ঢাকা প্রতিনিধি
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
ঢাকা জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র্যাংক ব্যাচ পরিয়ে দিলেন পুলিশ সুপারঢাকা প্রতিনিধি:
