পাবনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকায় মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর ২০২৬) জেলা প্রশাসন, পাবনার আয়োজনে এবং পাবনা পৌরসভার সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
ডেঙ্গু রোগের বিস্তার রোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার গুরুত্ব অপরিসীম। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা ও অন্যান্য স্থানে জমে থাকা পানি এডিস মশার প্রজননক্ষেত্র হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে মশার কামড় থেকে রক্ষা পেতে ব্যক্তিগত সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করাও জরুরি।
জনস্বাস্থ্য সুরক্ষায় প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ ডেঙ্গু প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আয়োজন: জেলা প্রশাসন, পাবনা
সার্বিক সহযোগিতায়: পাবনা পৌরসভা
নিউজ: আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed