সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও পুশইন প্রতিরোধসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া সীমান্তে সীমান্তের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং দ্বিপক্ষীয় বিভিন্ন সমস্যা নিয়ে অনানুষ্ঠানিক সৌজন্য বৈঠক করেছে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সীমান্তসংলগ্ন লক্কাছড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ২২৭৮-এর নিকট অনুষ্ঠিত বৈঠকে সীমান্ত দিয়ে পুশইন প্রতিরোধ, সার্বিক স্থিতিশীলতা বজায় রাখা এবং সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।
বৈঠকে উভয় পক্ষ সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বিদ্যমান বিভিন্ন সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের বিষয়ে একমত পোষণ করে।
সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এ ধরনের সৌজন্য যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নিউজ: বান্দরবান প্রতিনিধি
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed