পাবনা জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সাংগঠনিক সেশনের নতুন আমির নির্বাচিত হয়েছেন অধ্যাপক মো. নজরুল ইসলাম।
বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে আগামী দুই বছরের জন্য দেশের ৭৭টি সাংগঠনিক জেলা ও মহানগর শাখার আমিরদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ঘোষিত তালিকায় পাবনা জেলা শাখার আমির হিসেবে অধ্যাপক নজরুল ইসলামের নাম রয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, সংগঠনের রুকনদের (সদস্য) গোপন ব্যালটের মাধ্যমে প্রত্যক্ষ ভোটে নতুন আমির নির্বাচন করা হয়। পরে কেন্দ্রীয় পর্যায়ে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়।
অধ্যাপক নজরুল ইসলামের এ দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে পাবনা জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রমে নতুন নেতৃত্বের সূচনা হলো।
নতুন দায়িত্ব পালনে তিনি সাংগঠনিক কার্যক্রমকে কতটা এগিয়ে নিতে পারেন এবং জেলার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে কী ভূমিকা রাখেন, তা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে পর্যবেক্ষণের বিষয় হয়ে থাকবে।
নিউজ আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed