বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার আমীর অধ্যাপক নজরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
সাক্ষাৎকালে তাঁরা পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় এলাকার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং স্থানীয় রাজনীতির সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাঁদের মধ্যে মতবিনিময় হয়।
সৌজন্য সাক্ষাৎটি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে পারস্পরিক যোগাযোগ এবং মতবিনিময়ের একটি অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
তবে সাক্ষাতে আলোচিত বিষয়গুলো নিয়ে বিস্তারিত কোনো বক্তব্য বা আনুষ্ঠানিক সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি।
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed