পরিদর্শনকালে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক হিসেবে একটি ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় বিদ্যালয়ের সার্বিক পরিবেশ, শিক্ষা কার্যক্রম ও শিক্ষার মানোন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
জেলা প্রশাসকের এই পরিদর্শনকে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের জন্য একটি গুরুত্বপূর্ণ ও উৎসাহব্যঞ্জক মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।
শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষার মান বৃদ্ধিতে প্রশাসনের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
নিউজ: আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed