চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বৃষ্টি, আকস্মিক বন্যা ও পাহাড়ধসের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিভিন্ন এলাকায় ঘরবাড়ি, সড়ক, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজারো পরিবার পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, চট্টগ্রাম অঞ্চলে বন্যা ও পাহাড়ধসের ঘটনায় গত পাঁচ দিনে অন্তত ৩৩ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া অনেক মানুষ আহত হয়েছেন এবং অনেকে এখনো নিরাপদ আশ্রয়ে অবস্থান করছেন। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকলেও অনেক দুর্গম এলাকায় এখনো পর্যাপ্ত সহায়তা পৌঁছানো সম্ভব হয়নি।
প্রশাসন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন মানবিক প্রতিষ্ঠান উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দুর্গত মানুষের জন্য শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ, পোশাক এবং নিরাপদ আশ্রয়ের প্রয়োজন রয়েছে।
এই দুর্যোগের সময় সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন এবং মানবিক মানুষদের প্রতি আহ্বান—নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। মানবিক সহায়তার মাধ্যমে আমরা অসহায় পরিবারগুলোর কষ্ট কিছুটা হলেও লাঘব করতে পারি।
সংযোগ বাংলা টিভির পক্ষ থেকে বন্যা ও পাহাড়ধসে নিহত সকলের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হচ্ছে। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা এবং ক্ষতিগ্রস্ত সকল মানুষের নিরাপদ জীবন ও স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য দোয়া ও শুভকামনা রইল

You missed