নিজস্ব প্রতিবেদক: আব্দুস শুকুর | সংযোগ বাংলা টিভি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমীর ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক অধ্যাপক তাসনিম আলমের সুস্থতা কামনায় বিভিন্ন মহল থেকে দোয়া ও শুভকামনা জানানো হচ্ছে।
অধ্যাপক তাসনিম আলম দীর্ঘ রাজনৈতিক ও সাংগঠনিক জীবনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি রাজশাহী মহানগরী জামায়াতের সাবেক সেক্রেটারি এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অতীতের বিভিন্ন সময়ে তিনি দলীয় অবস্থান ও সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে গণমাধ্যমে নিয়মিত বক্তব্য প্রদানকারী নেতাদের একজন ছিলেন।
এদিকে, তাঁর শারীরিক সুস্থতা কামনা করে দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দোয়া ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা মহান আল্লাহর কাছে তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছেন।
সংযোগ বাংলা টিভির পক্ষ থেকেও

You missed