পাবনা জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত,
পাবনা প্রতিনিধি: পাবনা জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার বিভিন্ন থানার মামলা নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা তামিল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জেলার সার্বিক পুলিশি কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনা ও গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
সভায় পাবনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), হাইওয়ে পুলিশ এবং সিআইডির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভা শেষে জুন-২০২৬ মাসের কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ কৃতী পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে জুন-২০২৬ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ এবং শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে ঈশ্বরদী সার্কেলের সার্কেল অফিসার নির্বাচিত হন।
এছাড়া শ্রেষ্ঠ ডিআইও হিসেবে সম্মাননা লাভ করেন ঈশ্বরদী থানা ডিএসবিতে কর্মরত এসআই মো. আলমগীর কবির। উল্লেখ্য, তিনি কিছুদিন আগে বেড়া থানা থেকে বদলি হয়ে বর্তমানে ঈশ্বরদী থানায় কর্মরত রয়েছেন।
জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা প্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানানো হয় এবং ভবিষ্যতেও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
নিউজ: আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed