নিউজ: আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
পাবনার সাঁথিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্বভবানীপুর এলাকায় আব্দুল মজিদের বাড়ির সামনে মেইন সড়কের একটি গুরুত্বপূর্ণ কালভার্ট ভেঙে গেছে। দীর্ঘদিন ধরে কালভার্টটি ক্ষতিগ্রস্ত অবস্থায় থাকায় ওই সড়কে চলাচলকারী যানবাহন ও পথচারীদের মধ্যে দেখা দিয়েছে দুর্ঘটনার আশঙ্কা।
স্থানীয়দের অভিযোগ, ব্যস্ত এই সড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। কিন্তু কালভার্টের অংশ ভেঙে যাওয়ায় সড়কের ওই স্থানটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
স্থানীয়দের দাবি, কালভার্টটি দ্রুত সংস্কার অথবা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তাই জননিরাপত্তার কথা বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে কালভার্টটি মেরামত এবং প্রয়োজনে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং সড়কটি নিরাপদ চলাচলের উপযোগী করে তুলবে।
— আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি | সংযোগ বাংলা নিউজ ডট কম
