পাবনা প্রতিনিধি:
পাবনা পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে ৫ম ও ৮ম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি-২০২৫ পরীক্ষায় আইজিপি শিক্ষাবৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট ২০২৬) পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার পুলিশ সুপার জনাব আবু আশ্রাফ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ মাহবুব আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের হাতে আইজিপি শিক্ষাবৃত্তির ক্রেস্ট তুলে দেন এবং তাদের সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানান। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চেতনায় নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
পুলিশ সুপার বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি তাদের ভবিষ্যৎ সাফল্যের পথে আরও উৎসাহিত করবে। শুধু ভালো ফলাফল নয়, একজন আদর্শ নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও দায়িত্বশীলতার চর্চা করতে হবে।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) জনাব মোঃ সাখাওয়াত হোসেন, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকরা।
বৃত্তি ও আইজিপি শিক্ষাবৃত্তি অর্জনকারী শিক্ষার্থীদের এ সাফল্যে পাবনা জেলা পুলিশ তাদের অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, মেধাবী এসব শিক্ষার্থী ভবিষ্যতে নিজেদের যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নিউজ: আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
