পাবনা প্রতিনিধি:
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা ও র্যালিতে যোগ দিতে পাবনা সদর থানায় উপস্থিত হয়েছেন রেঞ্জ ডিআইজি জনাব আশিক সাঈদ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পাবনা সদর থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম, জননিরাপত্তা এবং পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সমন্বয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়েও আলোচনা করা হয়।
মতবিনিময় সভা শেষে রেঞ্জ ডিআইজি আশিক সাঈদ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে র্যালিতে অংশগ্রহণ করেন। এ সময় পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যেই এ ধরনের মতবিনিময় সভার আয়োজন করা হচ্ছে।
নিউজ: আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
