পাবনার সুজানগর উপজেলার রানীনগর ইউনিয়নের ভাটিকয়া গ্রামের প্রবীণ শিক্ষক লোকমান হোসেন মাস্টারের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজায় উপস্থিত হয়ে মরহুমের জীবন ও কর্ম নিয়ে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির জননেতা অধ্যাপক কেএম হেসাব উদ্দিন।
বক্তব্যে অধ্যাপক কেএম হেসাব উদ্দিন মরহুম লোকমান হোসেন মাস্টারের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, দীর্ঘ কর্মজীবনে লোকমান হোসেন মাস্টার শিক্ষা ও সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
জানাজায় উপস্থিত মুসল্লিদের উদ্দেশে তিনি মরহুমের জীবদ্দশায় কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান। একই সঙ্গে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করার জন্য উপস্থিত সবার প্রতি অনুরোধ করেন।
তিনি আরও বলেন, মরহুমের জীবনে কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে মহান আল্লাহ যেন তা ক্ষমা করে দেন এবং তাঁর নেক আমলগুলো কবুল করেন। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সহ্য করার তাওফিক দান করেন—এ জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেন।
জানাজায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, মরহুমের আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও মুসল্লিরা অংশ নেন।
নিউজ: আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
