বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (BILS)-এর ১০ম দ্বি-বার্ষিক সম্মেলন ও সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনের বীর মুক্তিযোদ্ধা হলে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে সভাপতির আসন গ্রহণ করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (BILS)-এর চেয়ারম্যান মুজিবুর রহমান ভূঁইয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ. কে. এম. জাহিদ হোসেন, এমপি।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন এবং অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, এমপি, প্রধান সমন্বয়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল (বিএনএসডি)।
সম্মেলনে শ্রমিকদের অধিকার, মর্যাদা, সামাজিক নিরাপত্তা, কর্মক্ষেত্রে ন্যায্যতা এবং শ্রমজীবী মানুষের কল্যাণে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং শ্রম অধিকার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সাধারণ সভায় গুরুত্ব পেতে পারে।
দেশের শ্রমজীবী মানুষের অধিকার ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সংশ্লিষ্টদের সমন্বিত ভূমিকার ওপরও সম্মেলনে গুরুত্ব দেওয়া হচ্ছে।
নিউজ: আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed