পাবনা প্রতিনিধি | আব্দুস শুকুর
পাবনার ফরিদপুর উপজেলার জন্তিহার গ্রামে অগ্নিকাণ্ডে শারীরিক প্রতিবন্ধী যুবক সুজনের আয়ের একমাত্র অবলম্বন মুদিখানার দোকান পুড়ে গেছে। আগুন ছড়িয়ে পড়ে পাশের দুই পাট ব্যবসায়ীর গুদামেও। এতে বিপুল পরিমাণ পাট ও মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) রাতে জন্তিহার গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ভুক্তভোগীদের একজন জানান, আগুনে তার গুদামে থাকা প্রায় চার লাখ টাকার পাট পুড়ে গেছে। একই সঙ্গে শারীরিক প্রতিবন্ধী যুবক সুজনের জীবিকার একমাত্র মাধ্যম মুদিখানার দোকানটিও আগুনে পুড়ে যাওয়ায় তিনি চরম আর্থিক সংকটে পড়েছেন।
ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সেন্টার ইনচার্জ ফারুক হোসেন জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
স্থানীয়রা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিত্তবানদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
নিউজ: আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed