রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টর পার্কে নাগরিক উন্নয়ন ফোরাম ঢাকা মহানগরী উত্তর-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন ও ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২৬’।
ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়ানো এবং সাধারণ মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়। বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত তথ্য প্রকাশিত হচ্ছে।
ক্যাম্পেইনে অংশ নেওয়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধের উপায়, মশার বংশবিস্তার রোধ এবং ডেঙ্গু আক্রান্ত হলে করণীয় বিষয়ে সচেতনতামূলক তথ্য তুলে ধরা হয়।
এর পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে আগতদের জন্য বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এর মধ্যে ছিল ব্লাড গ্রুপ পরীক্ষা, রক্তচাপ (প্রেশার) মাপা, ডায়াবেটিস পরীক্ষা ও ওজন মাপার ব্যবস্থা।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা প্রয়োজন। বিশেষ করে বাড়ি ও আশপাশের জমে থাকা পানি পরিষ্কার রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন উত্তরা মডেল থানা আমীর অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহিম খলিল, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাওলানা মাহফুজুর রহমান, নায়েবে আমীর হারুনুর রশিদ তারেক, সেক্রেটারি বদিউজ্জামান বকুলসহ স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও স্বেচ্ছাসেবকরা।
সচেতনতামূলক এ ধরনের কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের আরও সক্রিয় অংশগ্রহণ বাড়বে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
নিউজ ঢাকা প্রতিনিধি
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed