ঢাকার কেরানীগঞ্জে কোনাখোলা–খোলামোড়া–হযরতপুর–ইটাভাড়া–হেমায়েতপুর সড়কের সংস্কার কাজের শুভ উদ্বোধন এবং একটি সেতুর ‘শহীদ কাজী নাজিম উদ্দীন সেতু’ নামকরণ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট ২০২৬) কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক ভিপি জনাব আমান উল্লাহ আমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
অনুষ্ঠানে বক্তারা কেরানীগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও সংস্কার কাজের গুরুত্ব তুলে ধরেন। কোনাখোলা থেকে খোলামোড়া, হযরতপুর, ইটাভাড়া হয়ে হেমায়েতপুর পর্যন্ত সড়কটি স্থানীয় বাসিন্দাদের যাতায়াত ও পণ্য পরিবহনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সড়কটির সংস্কার সম্পন্ন হলে এলাকার যোগাযোগব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে।
একই অনুষ্ঠানে সেতুটির ‘শহীদ কাজী নাজিম উদ্দীন সেতু’ নামকরণের উদ্বোধন করা হয়। এ নামকরণের মধ্য দিয়ে শহীদ কাজী নাজিম উদ্দীনের স্মৃতিকে সম্মান জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয়দের প্রত্যাশা, সড়ক ও সেতুর উন্নয়নকাজ যথাযথভাবে বাস্তবায়িত হলে কেরানীগঞ্জের হযরতপুরসহ আশপাশের এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার অনেকটাই সমাধান হবে এবং যোগাযোগব্যবস্থায় নতুন গতি আসবে।
নিউজ: কেরানীগঞ্জ
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed