ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেন এবং তাঁদের প্রতি সমবেদনা জানান।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও ঢাকা-৭ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাজী হাফেজ এনায়েত উল্লাহ, জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খান, ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও চকবাজার-বংশাল জোনের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যক্ষ এস এম আহসান উল্লাহ, চকবাজার দক্ষিণ থানার আমির আনিছুর রহমান, চকবাজার পূর্ব থানার আমির রফিকুল ইসলাম সিকদার এবং ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. শামসুদ্দীনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের প্রতিনিধিরা।
পরিদর্শনকালে সাদিক কায়েম অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ প্রদান এবং তাঁদের ব্যবসা পুনরায় চালু করতে সহায়ক পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডাকসু ভিপি বলেন, ঘনবসতিপূর্ণ ঢাকা নগরীতে কিছুদিন পরপরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এসব দুর্ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কার্যকর প্রস্তুতি, যথাযথ পরিকল্পনা ও আধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতির কারণে দীর্ঘমেয়াদি সমাধান নিশ্চিত করা যাচ্ছে না।
তিনি আরও বলেন, অগ্নিনির্বাপণের আধুনিক ব্যবস্থা ও পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় ফায়ার সার্ভিসের কর্মীদের জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করতে হয়। গত রাতের অগ্নিকাণ্ডে চারজন ফায়ার ফাইটার আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
আহত ফায়ার ফাইটারদের সাহস, ত্যাগ ও দায়িত্বশীলতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সাদিক কায়েম। একই সঙ্গে তাঁদের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
তিনি যথাযথ নগর পরিকল্পনা, কার্যকর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে একটি নিরাপদ ও সমৃদ্ধ ঢাকা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
অপরাধ ও দুর্নীতি
অর্থনীতি
আইন আদালত
আন্তর্জাতিক
গণমাধ্যম
জাতীয়
ঢাকা
প্রবাসের খবর
ফেসবুক নিউজ
রাজনীতি
সর্বশেষ
সারাদেশ
চকবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শনে ডাকসু ভিপি সাদিক কায়েমনিউজ প্রতিনিধি | সংযোগ বাংলা টিভি
