তুরস্কে আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ শেষে ওমরাহ পালনে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা
নিউজ: আব্দুস শুকুর
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান তুরস্ক সফর শেষে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে রওনা হয়েছেন।
প্রকাশিত সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ডা. শফিকুর রহমান তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। সম্মেলনে বাংলাদেশের সংস্কারপ্রক্রিয়া এবং বাংলাদেশ-তুরস্কের পারস্পরিক সহযোগিতার নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
তুরস্ক সফরের নির্ধারিত কর্মসূচি শেষ করে তাঁর সৌদি আরবে যাওয়ার কথা জানানো হয়েছিল। সেখানে তিনি পবিত্র ওমরাহ পালন করবেন। সফর শেষে আগামী ১১ অক্টোবর সকালে তাঁর দেশে ফেরার কথা রয়েছে বলে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পবিত্র ওমরাহ পালন উপলক্ষে তাঁর এই যাত্রায় শুভকামনা জানিয়েছেন শুভানুধ্যায়ীরা। মহান আল্লাহ তাঁর সফর নিরাপদ করুন, ইবাদত কবুল করুন এবং সুস্থভাবে দেশে ফিরে আসার তৌফিক দান করুন।
ফি আমানিল্লাহ।
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed