মেশিন: এখনই কঠোর ব্যবস্থা না নিলে হুমকিতে জলজ জীববৈচিত্র্য
নিউজ: আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি | সংযোগ বাংলা নিউজ ডট কম
দেশের নদী-নালা, খাল-বিল ও জলাশয়ে অবাধে ব্যবহার করা হচ্ছে অবৈধ ইলেকট্রিক শক মেশিন। পরিবেশবিদ ও মৎস্য সংশ্লিষ্টদের মতে, এ ধরনের যন্ত্র দিয়ে মাছ ধরার ফলে শুধু বড় মাছই নয়, অসংখ্য পোনা মাছ, ডিম এবং অন্যান্য জলজ প্রাণীও মুহূর্তেই মারা যায়। ফলে দেশীয় মাছের প্রাকৃতিক প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বিশেষজ্ঞদের ভাষ্য, ইলেকট্রিক শট ব্যবহার করে মাছ ধরা শুধু আইনবিরোধী নয়, এটি জলজ পরিবেশের জন্যও অত্যন্ত ক্ষতিকর। এভাবে চলতে থাকলে শিং, মাগুর, টেংরা, কৈ, পুঁটি, টাকি, কইসহ বহু দেশীয় মাছ একসময় বিলুপ্তির ঝুঁকিতে পড়তে পারে।
স্থানীয় সচেতন মহলের দাবি, অবৈধ ইলেকট্রিক শট মেশিনের উৎপাদন, বিক্রি ও ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগের মাধ্যমে এ ধরনের অপরাধ কঠোরভাবে দমন করা জরুরি।
দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের প্রাকৃতিক মৎস্যসম্পদ বড় ধরনের হুমকির মুখে পড়বে।

You missed