পাবনায় শুরু হতে যাচ্ছে আবদুল্লাহ-গালিব ৬ষ্ঠ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ ইং। এ উপলক্ষে শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবনা জেলা প্রশাসক জনাব আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জনাব মাসুদ রানা এবং পাবনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের খেলাধুলায় উৎসাহিত করা এবং স্থানীয় পর্যায়ে ক্রিকেটের প্রসারে এ টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিযোগিতাকে ঘিরে খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠান ও টুর্নামেন্টের সব আয়োজন শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়াম, পাবনা-এ অনুষ্ঠিত হবে।
নিউজ আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
