পাবনায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর আয়োজিত মতবিনিময় সভায় অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শহীদ বুলবুল সরকারি কলেজ শাখার সভাপতি নাহিদ উল করিম।
মতবিনিময় সভায় ভোক্তা-অধিকার, সচেতনতা ও ভোক্তার দায়িত্বসহ বিভিন্ন বিষয়ে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি প্রথম স্থান অর্জন করেন।
নাহিদ উল করিমের এ অর্জনে সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তারা তাঁর মেধা ও জ্ঞানকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি সমাজ ও দেশের কল্যাণে তা কাজে লাগানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন।
তাঁর এই সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। মহান আল্লাহ তায়ালা তাঁর মেধা ও জ্ঞান আরও বৃদ্ধি করুন এবং তা কল্যাণকর কাজে ব্যবহারের তাওফিক দান করুন। আমিন।
নিউজ আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed