পাবনা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনায় বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকালে পাবনা শহরের মুজাহিদ ক্লাব এলাকা থেকে র‍্যালিটি বের হয়। পরে শোভাযাত্রাটি শহরের অনন্ত ও কোট চত্বর প্রদক্ষিণ করে পাবনা টাউন হল ময়দানে গিয়ে একত্রিত হয়।
পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কমল শেখ টিটুর উদ্যোগে আয়োজিত এ বর্ণাঢ্য র‍্যালিতে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর দায়িত্বপ্রাপ্ত এস এম আদনান উদ্দিন, পাবনা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হারুন অর রশিদ বাদশা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল মুহিত, মোতাহার হোসেন কষ্ট, মতিউর রহমান বিশাল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনি কুরাইশি, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক গোলাম মোস্তফা সম্রাটসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আয়োজকদের দাবি, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ শোভাযাত্রায় দুই সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। র‍্যালিকে কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি ও ব্যস্ততা লক্ষ্য করা যায়।
দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা সংগঠনের ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
নিউজ: আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed