পাবনা প্রতিনিধি:
পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের কলুনিয়া গ্রামে নিখোঁজ ১০ বছরের শিশু কামরুন্নাহার কলির বস্তাবন্দি লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়েছে। তবে এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য বা নির্ভরযোগ্য কোনো সূত্রের মাধ্যমে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এর আগে গত ৯ সেপ্টেম্বর বিকেলে বাবার সঙ্গে স্থানীয় শ্রীপুর বাজারে যায় কলি। বাজার শেষে বাড়িতে ফিরে মায়ের কাছে বাজারের ব্যাগ দিয়ে বাড়ির পাশের দিকে যায় সে। সন্ধ্যা গড়িয়ে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে কলির জুতা পাওয়া যায় বলে পরিবার জানায়। পরে শিশুটির বাবা পাবনা সদর থানায় সাধারণ ডায়েরি করেন।
নিখোঁজের পাঁচ দিন পরও সন্ধান না পাওয়ায় গত ১৫ সেপ্টেম্বর স্বজন ও এলাকাবাসী পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, কলির বস্তাবন্দি লাশ উদ্ধারের খবরটি এখনো যাচাইাধীন। পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
নিউজ আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed