অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার, স্বস্তি ফিরল রোগীসেবায়
নিজস্ব প্রতিবেদক | আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি | সংযোগ বাংলা নিউজ ডট কম
পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের উদ্যোগ ও নেতৃত্বে মধ্যরাতে আলোচনার মাধ্যমে চলমান অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এর ফলে সারাদেশে অ্যাম্বুলেন্স চলাচল স্বাভাবিক হওয়ায় রোগী ও স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
জানা গেছে, ধর্মঘটের কারণে জরুরি রোগী পরিবহনে ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়। রাতের বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত আসে এবং অ্যাম্বুলেন্স সেবা পুনরায় চালু হয়।
স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে এমন দ্রুত সমাধানকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন। জরুরি রোগী পরিবহন নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে ভবিষ্যতেও সমন্বয় ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন সচেতন মহল।
সংযোগ বাংলা টিভির পক্ষ থেকে প্রত্যাশা—মানুষের জীবন ও জরুরি চিকিৎসাসেবা যেন কোনো পরিস্থিতিতেই ব্যাহত না হয় এবং জনস্বার্থে সব পক্ষ আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধানের পথ বেছে নেয়।
নিউজ: আব্দুস শুকুর
প্রকাশনায়: সংযোগ বাংলা টিভি | সংযোগ বাংলা নিউজ ডট কম
