সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচিতে অংশ নেওয়ার পর অসুস্থ হয়ে দুলাল হোসেন (৬০) নামে জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে শহরের মুজিব সড়কের আভিসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত দুলাল হোসেন সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সাবেক সভাপতি ছিলেন।
জানা গেছে, শনিবার সকালে তিনি হাটিকুমরুল মোড়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভায় অংশ নেন। পরে তিনি শহরের দরগা রোডে অবস্থিত জেলা জামায়াত কার্যালয়ে যান। এশার নামাজ শেষে হঠাৎ বুকে তীব্র ব্যথা ও অস্বস্তি অনুভব করলে দলীয় নেতাকর্মীরা তাকে দ্রুত আভিসিনা হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবার ও দলীয় সূত্রে জানা গেছে, আজ বাদ জোহর দুলাল হোসেনের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তার মৃত্যুতে স্থানীয় জামায়াতে ইসলামী নেতাকর্মী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সংযোগ বাংলা টিভি ও সংযোগ বাংলা নিউজ ডট কমের পক্ষ থেকে নিহতের পরিবারের প্রতি সমবেদনা।
