পাবনায় শহীদ বুলবুল সরকারি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদীয় আসন-৭২ (পাবনা-৫, সদর)-এর সংসদ সদস্য এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ বুলবুল সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকতারুজ্জামান এবং শিক্ষক পরিষদের সম্পাদক মো. শফিউল আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ বুলবুল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. বাহেজ উদ্দিন।
নবীনবরণ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিউজ আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed