বাংলাদেশ স্কাউটস, শেরপুর জেলার রোভারের উদ্যোগে স্কাউটিং বিষয়ক ৪৪৮তম ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) শেরপুরের তুলশীমালা ট্রেনিং কাম কনফারেন্স হলে এ ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।
কোর্সে সভাপতিত্ব করেন প্রফেসর শাহ মোহাম্মদ জিয়াউল হক, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ, কিশোরগঞ্জ ও ৪৪৮তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সের কোর্স লিডার।
স্কাউটিং তরুণ প্রজন্মের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রমে তরুণদের সম্পৃক্ত করার ক্ষেত্রেও স্কাউটিংয়ের রয়েছে গুরুত্বপূর্ণ অবদান।
শেরপুরের নান্দনিক সেলফি কর্নার ‘আমাদের শেরপুর’-এর পাশে মনোরম ও প্রাকৃতিক পরিবেশে আয়োজিত এ প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণকারীদের জন্য স্কাউটিং সম্পর্কে জ্ঞান অর্জন, দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়।
আয়োজকদের মতে, এ ধরনের ওরিয়েন্টেশন কোর্সের মাধ্যমে স্কাউটিং কার্যক্রম আরও বিস্তৃত হওয়ার পাশাপাশি তরুণদের সমাজ ও দেশের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনে উৎসাহিত করা সম্ভব হবে।
নিউজ শেরপুর প্রতিনিধি
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
