শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য বিক্রির অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) শ্রীবরদী উপজেলার কুরুয়া বাজার এলাকায় উপজেলা নির্বাহী অফিসারের পরিচালনায় এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন, ২০১০-এর ২০ ধারা অনুযায়ী লাইসেন্সবিহীন পশুখাদ্য বিক্রির অপরাধে এ অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে পশুখাদ্য বিক্রির ক্ষেত্রে প্রযোজ্য আইন ও বিধিবিধান বাস্তবায়নে এ ধরনের অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
পশুখাদ্যের গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ এবং প্রচলিত আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়েছে।
নিউজ: শেরপুর প্রতিনিধি
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
আইন মানুন, নিরাপদ থাকুন।
