পাবনা প্রতিনিধি: আব্দুস শুকুর
পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার অন্তর্গত কুচিয়ামারা গ্রামের বাসিন্দা ও আতাইকুলা ইউনিয়ন বিএনপির ৭ নম্বর ওয়ার্ড সারদিয়া গ্রামের সদস্য মোঃ নূর ইসলাম প্রামানিক ইন্তেকাল করেছেন।
মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) সকাল ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি হাজী মোহাম্মদ আজিজুল হকের ছেলে ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমের জানাজা নামাজ আগামীকাল বুধবার (৫ আগস্ট ২০২৬) সকাল ৯টায় নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। জানাজায় আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছে তাঁর পরিবার।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
নিউজ: আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
যোগাযোগ: 01727034690

You missed