পাবনা জেলার আতাইকুলা থানার অন্তর্গত মধুপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা মরহুম মোঃ আকবর আলী খাঁর মেজো ছেলে মোঃ তালেব খাঁ আর আমাদের মাঝে নেই।
জানা গেছে, গতরাত আনুমানিক রাত ১১টা ৩০ মিনিটের দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর ইন্তেকালের সংবাদে পরিবার, স্বজন, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। একজন আপনজনকে হারানোর এই বেদনা পরিবারটির জন্য অত্যন্ত হৃদয়বিদারক।
মরহুম মোঃ তালেব খাঁর জানাজার নামাজ আজ সকাল ১০টা ৩০ মিনিটে মধুপুর বাজার সংলগ্ন ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
জানাজায় আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও সর্বস্তরের মুসল্লিদের উপস্থিত হয়ে মরহুমের জন্য দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।
মহান আল্লাহ তাআলা মরহুমকে ক্ষমা করে দিন, তাঁর কবরকে নূরে ভরিয়ে দিন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ধৈর্যের সঙ্গে সহ্য করার তাওফিক দান করুন।
আমিন।
নিউজ আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
যোগাযোগ: ০১৭২৭০৩৪৬৯০
