পাবনার সাঁথিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) আয়োজিত এ অভিযান ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে। কার্যক্রমটি চলমান রয়েছে।
এ সময় ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ।
ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা জরুরি। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, টায়ারসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার করা প্রয়োজন। কারণ, জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করতে পারে।
ডেঙ্গুর ঝুঁকি কমাতে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি, পরিবার ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
নিউজ: আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
অর্থনীতি
আইন আদালত
আন্তর্জাতিক
গণমাধ্যম
চাকুরী
জাতীয়
ঢাকা
ফেসবুক নিউজ
রাজনীতি
রাজশাহী
সর্বশেষ
সারাদেশ
সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বানসাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: আব্দুস শুকুর
