সিলেটে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও উৎসাহিত করতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সিলেট মহানগরের অন্তর্গত বিমানবন্দর থানা শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শহিদুল ইসলাম সাজু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক।
অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের সাফল্যে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা, দক্ষতা ও নৈতিক মূল্যবোধ কাজে লাগানোর আহ্বান জানান। একই সঙ্গে উচ্চশিক্ষার পথে শিক্ষার্থীদের অধ্যবসায়, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সংশ্লিষ্ট শাখার নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা প্রদান করা হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
অনুষ্ঠানটি শিক্ষার্থীদের শিক্ষাজীবনের সাফল্য উদযাপনের পাশাপাশি তাদের আগামী দিনের পথচলায় উৎসাহ ও অনুপ্রেরণা জোগানোর একটি উদ্যোগ হিসেবে আয়োজকদের পক্ষ থেকে তুলে ধরা হয়।
নিউজ: সিলেট প্রতিনিধি
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed