পাবনার সুজানগরের ভাটপাড়া গ্রামের ক্ষুদ্র মুদি ব্যবসায়ী মোঃ ইউনুস আলীর মুদিখানার দোকান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার দিনগত গভীর রাতে কতিপয় দুর্বৃত্ত বিনা উস্কানিতে ভাটপাড়া পুরাতন জামে মসজিদের পাশে অবস্থিত উক্ত ইউনুস আলীর মুদিখানার দোকানে আগুন ধরিয়ে দেয়। আগুনে দোকান ছাড়াও দোকানে থাকা তেল, লবণ এবং ডালসহ অন্যান্য মালামাল ভস্মীভূত হয়। এতে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী মুদি ব্যবসায়ী ইউনুস আলী জানান। এ ব্যাপারে সুজানগর থানায় একটি অভিযোগ হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন বলেন অভিযোগের বিষয় তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
