জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ময়মনসিংহ মহানগর শাখার আয়োজনে ‘জুলাই শহীদ স্মৃতি আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট–২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি মো. জাকির হোসাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ মহানগরীর আমির মাওলানা কামরুল আহসান এমরুল।
ফাইনাল খেলাকে ঘিরে আয়োজক, খেলোয়াড় ও দর্শকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং জুলাইয়ের স্মৃতিকে কেন্দ্র করে এ ধরনের আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
নিউজ আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
