নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে আয়োজিত শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার জেলা পর্যায়ের মাদ্রাসা ও কলেজ বিভাগের প্রতিযোগিতা, পুরস্কার প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ত্বাহা ইসলামিয়া ফাযিল মাদ্রাসার শিক্ষার্থীরা।
প্রতিযোগিতার তিনটি বিভাগেই প্রথম স্থান অর্জন করে প্রতিষ্ঠানটির তিন শিক্ষার্থী। তাদের এ অর্জন শিক্ষাপ্রতিষ্ঠানটির জন্য গৌরবের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফাযিল পর্যায়ের রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন রুহুল আমিন। একই পর্যায়ে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম হয়েছেন মোছাঃ রুকাইয়া খাতুন। অন্যদিকে, আলিম পর্যায়ের ইসলামী সংগীত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন শাহরিয়ার হাসান।
শিক্ষার্থীদের এ সাফল্য তাদের মেধা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের আগ্রহের প্রতিফলন। একই সঙ্গে এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের সাহিত্য, আবৃত্তি ও সংগীতচর্চায় উৎসাহিত করার পাশাপাশি নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করে।
তিনটি বিভাগে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন সংশ্লিষ্টরা। ভবিষ্যতেও তারা নিজেদের মেধা ও প্রতিভার স্বাক্ষর রেখে আরও সাফল্য অর্জন করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed