পাবনা প্রতিনিধি:
পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার মধুপুর মাদারগাছি গ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোঃ মহির উদ্দিন প্রাং ইন্তেকাল করেছেন। গতরাতে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের জানাজা নামাজ আজ সকাল ৯টায় মধুপুর পূর্বপাড়া ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়। জানাজার আগে মরহুমের কর্মময় জীবন ও স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন পাবনা দারুল আমান ট্রাস্টের প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইকবাল হোসেন। পরে পাবনা বিএডিসি অফিসের প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারাও মরহুমের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন।
মরহুমের পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন তাঁর বড় ছেলে ও বিশিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক জনাব আব্দুল আলীম। তিনি তাঁর মরহুম পিতার জন্য সবার কাছে ক্ষমা ও দোয়া প্রার্থনা করেন। একই সঙ্গে জানাজায় অংশগ্রহণকারী আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আব্দুল আলীম জানান, আগামী শুক্রবার বাদ জুমা মরহুমের নিজ বাড়ির পাশে অবস্থিত জুমা মসজিদে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি দোয়া মাহফিলে সবাইকে উপস্থিত হয়ে মরহুমের জন্য দোয়া করার অনুরোধ জানান।
পরে মধুপুর এলাকার কৃতি সন্তান ও পাবনা জেলা জামায়াতের দীর্ঘদিনের দায়িত্বশীল নেতা মাওলানা আব্দুর রহিম মরহুমের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। এরপর তাঁর ইমামতিতে মরহুমের জানাজা নামাজ সম্পন্ন হয়।
জানাজা শেষে আলহাজ মোঃ মহির উদ্দিন প্রাং-এর মরদেহ ধর্মগ্রাম কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এলাকাবাসী।
মহান আল্লাহ তায়ালা মরহুমকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার তাওফিক দান করুন—আমিন।
নিউজ: আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed