জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনাবলি ও স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে প্রতিষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ বৃহস্পতিবার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
জাদুঘরটি উন্মুক্ত হওয়ার পর বিভিন্ন শ্রেণি-পেশার দর্শনার্থীরা সেখানে এসে গণঅভ্যুত্থানকালীন বিভিন্ন স্মৃতিচিহ্ন ঘুরে দেখছেন। প্রদর্শনীতে আন্দোলনের গুরুত্বপূর্ণ সময়ের বিভিন্ন নিদর্শন ও স্মারক স্থান পেয়েছে, যা জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ ও তৎকালীন পরিস্থিতি সম্পর্কে দর্শনার্থীদের ধারণা দিচ্ছে।
দর্শনার্থীরা জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখার পাশাপাশি গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত নিদর্শনগুলো কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন। সংশ্লিষ্টদের মতে, নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও এর তাৎপর্য তুলে ধরতে এই জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
জাদুঘরটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত হওয়ায় ইতিহাস ও সমকালীন ঘটনাবলি সম্পর্কে আগ্রহী মানুষদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
ছবি: জিএম মুজিবুর
নিউজ: আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
