বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক দায়িত্বে যুক্ত হয়েছেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল। তিনি এর আগে পাবনা জেলা জামায়াতের আমীর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দলটির ২০২৬-২০২৮ কার্যকালের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের অংশ হিসেবে অধ্যাপক আবু তালেব মন্ডলকে কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য করা হয়েছে। তিনি বর্তমানে পাবনা-৪ আসনের সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
দলীয় সাংগঠনিক কার্যক্রমে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন অধ্যাপক আবু তালেব মন্ডলের কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্বপ্রাপ্তিকে পাবনা জেলার রাজনৈতিক ও সাংগঠনিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, জামায়াতে ইসলামীর প্রকাশিত কেন্দ্রীয় সাংগঠনিক তালিকা অনুযায়ী বগুড়া অঞ্চলের পরিচালক হিসেবে এ টি এম আজহারুল ইসলাম এমপির নাম রয়েছে। তাই অধ্যাপক আবু তালেব মন্ডলের বগুড়া অঞ্চল পরিচালক হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া প্রয়োজন।
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed