মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ ইউরিয়া সারসহ একটি ট্রাক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৩০ ব্যাটালিয়ন (৩০ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে অভিযান চালিয়ে সন্দেহজনক একটি ট্রাকের গতিবিধি নজরে আসে। পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ৩০০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব সার অবৈধভাবে সীমান্ত পেরিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।
আটক করা সার ও ট্রাকটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও পাচারচক্রের সঙ্গে সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।
সীমান্ত দিয়ে কৃষি উপকরণসহ বিভিন্ন পণ্য অবৈধভাবে পাচার রোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নিউজ প্রতিনিধি
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
