রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর প্রবাসী সদস্য (রুকন) মশিউল হক মারুফকে দেখতে গেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা মহানগরীর তত্ত্বাবধায়ক মাওলানা আবদুল হালিম।
মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) দুপুরে তিনি হাসপাতালে গিয়ে মশিউল হক মারুফের চিকিৎসা ও শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মুহাম্মদ ইয়াছিন আরাফাত, বসুন্ধরা থানা আমির আবুল বাসারসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ।
হাসপাতালে অবস্থানকালে মাওলানা আবদুল হালিম মশিউল হক মারুফের সহধর্মিণী রুমা বেগম, ছেলে সায়েম এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তাঁদের সান্ত্বনা দেন এবং মারুফের দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন।
সংযোগ বাংলা টিভির পক্ষ থেকে মশিউল হক মারুফের দ্রুত সুস্থতা কামনা করা হচ্ছে।

You missed